সাকিবের ৪৭ রানের অপেক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১১:০৮আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১১:০৮

সাকিবের ৪৭ রানের অপেক্ষা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কত রেকর্ডই করে চলছেন নিয়মিতভাবে। রবিবার ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব। ৫০ উইকেট ও এক হাজার রানের মাইলফলক হিসেব করলে তার আগে কেবল আছেন শহীদ আফ্রিদি। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবের সদস্য হতে সাকিবের আর প্রয়োজন মাত্র ৪৭ রান। জিম্বাবুয়ে সিরিজেই টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান সাকিব।
রবিবার ম্যাচ শুরুর আগে তার রান সংখ্যা ৯৫৩ এবং উইকেট সংখ্যা ৫৫টি। এই অর্জন করতে সাকিব ম্যাচ খেলেছেন ৪৬টি। ১৫৪৫ রান করে সবার উপরে আছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। যদিও নিষেধাজ্ঞার কারনে বোলিং করতে না পারা হাফিজ ৪৬ উইকেট নিয়েছেন। তবে রান ও উইকেটের বিবেচনায় সবচেয়ে বেশি সংগ্রহ পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৯৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩১৫ রানের পাশাপাশি ৯৩ উইকেট নিয়েছেন তিনি।

একহাজারী ক্লাবে কমপক্ষে ২৫ উইকেট ও এক হাজার রান আছে এমন ক্রিকেটার রয়েছেন ৫ জন। যাদের তিনজই আবার পাকিস্তানি। একজন অস্ট্রেলিয়ান এবং একজন ভারতীয়। সাকিব ও ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো অপেক্ষায় আছেন এই ক্লাবে ঢোকার।

মূলত সেরা অলরাউন্ডার হিসার করার ক্ষেত্রে আগে রান কাউন্ট হয় এরপর উইকেট। সেভাবে অলরাউন্ডার তালিকা তৈরি করে আইসিসি। সেই বিবেচনা করা হলে সাকিব রয়েছেন সপ্তম স্থানে।

এক হাজার রান ও ৫০ উইকেট প্রাপ্ত ক্রিকেটাররা

মোহাম্মদ হাফিজ: রান (১৫৪৫), উইকেট (৪৬)

শোয়েব মালিক রান: (১৩৭২), উইকেট (২৫)

শহীদ আফ্রিদি রান: (১৩১৫) উইকেট (৯৩)

শেন ওয়াটসন রান: (১৩১৫), উইকেট (৪২)

যুবরাজ সিং রান: (১০৮২), উইকেট (২৭)

ডোয়াইন ব্রাভো: (৯৯১), উইকেট (৪০)

সাকিব আল হাসান রান: (৯৫৩) উইকেট (৫৫)

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম