হাসারাঙ্গার বিপক্ষে সাফল্যের রহস্য জানালেন মুশফিক

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৪ মার্চ ২০২৪, ১৭:২১আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৭:২১

বাংলাদেশ দলের পারফরম্যান্স এনালিস্ট হিসেবে এক সময় কাজ করেছেন শ্রীনিবাসন চন্দ্রশেখর। বুধবার ম্যাচ চলাকালীন সামাজিক মাধ্যমে মুশফিককে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেছেন ‘কীভাবে হাসারাঙ্গাকে খেলবেন? যোগাযোগ- মুশফিকুর রহিম।’ ম্যাচ জিতে আসা মুশফিককে সংবাদ সম্মেলনে বিষয়টি জানাতেই তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। পরে অবশ্য হাসারাঙ্গাকে সফলভাবে খেলার রহস্য জানিয়েছেন তিনি।

লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে বেশ সফল মুশফিক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবারের ম্যাচেও মুশফিকের কাছে লঙ্কান স্পিনার পাত্তা পাননি। মুশফিক লঙ্কান এই লেগ স্পিনারের বিপক্ষে এতটাই ভালো খেলেন যে, কখনও আউট হননি! পরিসংখ্যানও সেটাই বলছে। তিন সংস্করণ মিলিয়ে হাসারাঙ্গার ১০০ বল খেলেও আউট হননি কেবল মুশফিক, ডেভিড ওয়ার্নার ও শাই হোপ। এমন সাফল্যের পর বুঝতে বাকি থাকে না, হাসারাঙ্গার লেগস্পিনের সব কিছুই জানা মুশফিকের।

বুধবার ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় ছিনিয়ে আনতে বড় ভূমিকা রাখেন তিনি। ৭৩ রানের ইনিংসে মুশফিক মেরেছেন ৮টি চার। তার মধ্যে তিনটিই হাসারাঙ্গার বলে।

শ্রীনিবাসনের মন্তব্য মনে করাতেই মুশফিককে বলে উঠেন, ‘কবে করেছে ভাই এটা?’ যখন বলা হয়, ‘আজই’, মুশফিকের অভিব্যক্তিতে ফুটে উঠে সাফল্যের তৃপ্তির হাসি, ‘হাহাহাহা… না, তেমন কিছু না।’

এরপরই মূল ব্যাখায় চলে যান মুশফিক, ‘আমার কাছে মনে হয় স্বাভাবিক। কিছু বোলার বলেন বা নির্দিষ্ট প্রতিপক্ষ, অনেক সময় থাকে আপনি যদি ওদের সঙ্গে খেললে আত্মবিশ্বাসী থাকেন। আবার অনেকে আছে ওর বলে বারবার আউট হয়ে যায়। ওরকম স্পেশাল কিছু না। ও যেটা করে আমি পিক করে ফেলি। এটাই আর কিছু না। সে আউটস্ট্যান্ডিং এবং ইমপ্যাক্টফুল বোলার। সে যত কম ইমপ্যাক্ট ফেলবে আমাদের জন্য তত ভালো। যখনই সুযোগ পাই ওর বিপক্ষে, আমি কমফোর্টেবল ফিল করি।’

মুশফিক আরও যোগ করে বলেছেন, ‘কেউ ফ্লিপার করবে, কেউ গুগলি করবে, কেউ লেগ স্পিন করবে। সব বল হাত দেখে পিক করা যায় না। সুইপ অপশন যদি থাকে, কাজটা সহজ হয়ে যায়। ভালো বলে স্কোরিং অপরচুনিটি থাকলে ব্যাটারের চাপ কমে যায়। ফিল্ড সেটআপ বদলে যায়, বোলারের চাপ বেড়ে যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক