রূপগঞ্জকে জিতিয়েও আক্ষেপ সাদমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ১৮:৫৩আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৮:৫৩

আগের ম্যাচে ৬৭ রান করে আউট হলেও শুক্রবার সিটি ক্লাবের বিপক্ষে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদমান ইসলাম। তিনি আক্ষেপ করতেই পারেন, লক্ষ্যটা কেন আরও বড় হলো না! সিটি ক্লাবের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.১ ওভারে লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেট হারিয়ে জিতে গেছে। দলকে জেতালেও আক্ষেপে পুড়লেন জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার। 

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৪৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে সিটি ক্লাব। ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দ্বিতীয় উইকেটে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে সাদমান গড়েন ৬৫ রানের জুটি। রিজওয়ান ৩৪ রানে আউট হওয়ার পর মুমিনুলের সঙ্গে তার জুটি ছিল ৫৫ রানের। মুমিনুল বেশিদূর এগোতে পারেননি। ২৯ বলে ৩২ রান করে আউট হন। 

এরপর আরও দুটি উইকেট হারালেও জয় পেতে সমস্যায় হয়নি রূপগঞ্জের। আমিনুল ইসলাম বিপ্লব (১৮) ও শামীম হোসেন পাটোয়ারী (২) আউট হয়েছেন। কিন্তু স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকায় শেষ পর্যন্ত সেঞ্চুরি ছুঁতে পারেননি সাদমান। ১০৯ বলে ৯ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ম্যাচসেরা ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সিটি ক্লাব। দলের ১৮৭ রানের মধ্যে ওপেনার সাদিকুর রহমান একাই করেছেন ৯৬ রান।  তার দৃঢ়চেতা এই ইনিংসের কল্যাণেই মূলত মাঝারি মানের একটি সংগ্রহ দাঁড় করাত পারে সিটি ক্লাব। ১১০ বলে ১১ চারে এই ইনিংস খেলেন সাদিকুর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে আশিকুল আলমের ব্যাট থেকে। এছাড়া রাফসান আল মাহমুদ খেলেন ১৮ রানের ইনিংস। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। 

রূপগঞ্জের বোলারদের মধ্যে আলাউদ্দিন বাবু ৩২ রানে ও আব্দুল হালিম ৪৪ রানে সমান চারটি উইকেট নিয়েছেন। এছাড়া শুভাগত হোম নেন দুটি উইকেট। 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম