ছিটকে গেলেন তানজিম সাকিব

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৭ মার্চ ২০২৪, ১৩:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৪:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ধাক্কা খেলো বাংলাদেশ দলও। হ্যামস্ট্রিং ইনজুরিতে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার বদলে নতুন করে কাউকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

রবিবার অনুশীলনে খুব বেশি বোলিং করেননি জুনিয়র সাকিব। মাত্র কয়েক বলের অনুশীলনেই ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে যান তিনি। তানজিম সাকিবের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

সাকিবের ইনজুরি নিয়ে লিপু জানিয়েছেন, ‘ফিজিও এই মাত্র আমাদের জানিয়েছেন, সে খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ কাল (সোমবার) আবার নতুন করে কোনও ইনজুরি কনসার্ন হলে সমস্যায় পড়তে হতে পারে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ফলে সোমবারের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তানজিম ছিটকে গেলেন। বল হাতে গত দুই ম্যাচেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।  

প্রথম ওয়ানডেতেই নিজের ৯ ওভার বোলিং করতে গিয়ে ডান পায়ের হাটুতে টান লা গেতার। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও কিছুক্ষণ পর মাঠে ফেরেন। ওই ম্যাচে আর বোলিং না করলেও ফিল্ডিং করেছেন তিনি।  ৮.২ ওভার বোলিং করে তানজিম ৪৪ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। পরের ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেছেন। ৬৫ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু