ঈমনের সেঞ্চুরির পর মেহেদীর হ্যাটট্রিকে প্রাইম ব্যাংকের শ্বাসরুদ্ধকর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১৭:৫৬আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৭:৫৬

বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে আগে অনিয়মিতভাবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে দেখা গেলেও এবার শুরু থেকেই সবগুলো ম্যাচ খেলার পরিকল্পনা তার। এখন পর্যন্ত টানা তিন ম্যাচ খেলেছেন। কিন্তু কোনও ম্যাচেই রান পাননি। তবে তামিম রান না পেলেও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জিততে সমস্যা হচ্ছে না। যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার পারভেজ হোসেন ঈমনের সেঞ্চুরিতে তৃতীয় রাউন্ডেও জয় পেয়েছে মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। তবে শ্বাসরূদ্ধকর এই ম্যাচে শেখ মেহেদী হাসানের শেষ ওভারের হ্যাটট্রিক সিটি ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের ৩ রানের জয়ে রাখে গুরুত্বপূর্ণ অবদান।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩০৫ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেই রান তাড়া করতে নেমে লক্ষ্যে প্রায় পৌঁছেই গিয়েছিল সিটি ক্লাব। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রানের। প্রথম তিন বলে ১১ রান তুলে জয়ের পথেই ছিল সিটি ক্লাব। শেষ তিন বলে প্রয়োজন ছিল ৪ রান। কিন্তু ওই তিন বলে মেহেদী তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করে ফেলেন। আর তাতেই প্রাইম ব্যাংক দারুণ এক জয় পেয়ে যায়।

বিকেএসপিতে আগে ব্যাটিং করে ওপেনিংয়ে নামেন তামিম ও ঈমন। তামিম ৬ রানে ড্রেসিংরুমে ফেরার পর জাকির হাসান ও ঈমন মিলে গড়েন ১৫৭ রানের জুটি। জাকির ৭৭ বলে ৮ চার ও ১ ছক্কয় ৭৯ রান করে আউট হন। ঈমন সেঞ্চুরি পেয়েছেন। আগের ম্যাচে ১৫১ রানের ইনিংস খেলা এই ব্যাটার আজ খেলেছেন ১০০ রানের ইনিংস। জাকিরের হাফ সেঞ্চুরি ও ঈমনের সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করে। ঈমন ১১৪ বলে ৫ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংসটি সাজান। এছাড়া মোহাম্মদ মিঠুন ৪২ ও শেখ মেহেদী ১৮ রান করে অবদান রাখেন।

সিটি ক্লাবের বোলারদের মধ্যে মেহেদী হাসান ৬৮ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। 

৩০৬ রানের জবাবে খেলতে নেমে সিটি ক্লাবের দুই ওপেনার সিদ্দিকুর রহমান ও জয়রাজ শেখ মিলে ৬০ রানের জুটি গড়েন। সিদ্দিকুর ৩৫ রানে আউট হওয়ার পর শাহরিয়ার কমলের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন জয়রাজ। হাফ সেঞ্চুরি ছোঁয়ার পরপরই আউট জয়রাজ। স্কোরবোর্ডে আরও ৪৬ রান যোগ হওয়ার পর কমল আউট হন ৬৬ রানে। তবে সিটি ক্লাবকে জয়ের স্বপ্ন দেখান অধিনায়ক সাজ্জাদ হক শিপন। তার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল দলটি।

শেষ ওভারের প্রথম তিন বলে সাজ্জাদ তুলে নেন ১১ রান। জয়ের জন্য মাত্র প্রয়োজন ৪ রানের। পার্থক্য গড়ে দেন মেহেদী। তার চতুর্থ বলে লম্বা শট খেলতে গিয়ে সাজঘরে ফিরতে হয় সাজ্জাদকে। তারপরও জয় সম্ভব ছিল। কিন্তু মেহেদীর ভেলকিতে পরের দুই বলেও উইকটে হারায় সিটি ক্লাব। আর তাতে ৭ উইকেট হারিয়ে ৩০২ রানে থেমে যায় সিটি ক্লাবের ইনিংস। ৩৭ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৭৬ রানের ইনিংসটি খেলেন সাজ্জাদ। 

মেহেদী ৮৬ রান দিলেও শেষ ওভারের ভেলকিতে ম্যাচ সেরা হন। ১০ ওভারে উইকেট শিকার করেন চারটি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী