টিকিট নিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৪:২৬আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৪:৩৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিকিট নিয়ে শনিবারই লঙ্কাকাণ্ড হয়ে গেছে মিরপুরে। এর একদিন পরই সংবাদ মাধ্যমের সঙ্গে রবিবার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিকিট চাহিদা প্রসঙ্গে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন বিসিবির এই প্রধান কর্তা।
তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রায় হাজার দুয়েক অনুরোধ রয়েছে টিকিট প্রদানের জন্য। যেখানে সমাজের সর্বস্তরের লোকই রয়েছেন। কিন্তু বিসিবির সভাপতি হিসেবে সামান্য কিছু টিকিট সৌজন্যতা রক্ষার্থে প্রদান করতে পেরেছি।’
এদিকে ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য ৫ হাজারেরও বেশি টিকিট কিনে নিয়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

শুধু পাপনই নন এ নিয়ে গতকাল কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনি বলেছিলেন, ২৫টি টিকিট চেয়েও মাত্র ৫টি টিকিটই হস্তগত করতে পেরেছেন টাইগার দলপতি।

উল্লেখ্য, কালকের রাত থেকেই ইউসিবি ব্যাংকের মিরপুর এর সামনে নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় দেখা গেছে। কিন্তু আজ বেলা ১০টা থেকে টিকিট ছাড়ার কিছুক্ষণ পরই বলা হয় টিকিট শেষ হয়ে গেছে। গতকালের রেশে মিরপুরসহ স্টেডিয়ামের আশে পাশে কড়া নিরাপত্তা বেষ্টনী ছিল। টিকিট নিয়ে যাতে কোনও ঝামেলা না হয় তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা ছিল কড়া নিরাপত্তায়।

 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম