আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক 
১৯ মার্চ ২০২৪, ১৬:১০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৬:১০

আবারও আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার পরিস্থিতি অবনতির কারণ দেখিয়ে দেশটির বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। এবার তারা টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজটি স্থগিত করেছে।   

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধ করে দেওয়া হয়েছে উচ্চ শিক্ষার দরজাও। এই কারণে গত বছরের মার্চেই অস্ট্রেলিয়া আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ওয়ানডে সিরিজ স্থগিত করেছিল। এবার তাতে যুক্ত হলো টি-টোয়েন্টি! দুই দলের তিন ম্যাচের এই সিরিজটিও আগামী আগস্টে মরুর বুকে হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া দেশটির সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। 

বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এই কারণে আমরা আগের অবস্থানেই অনড় থাকছি এবং আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য এখনও ধরনের মন্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নারী ক্রিকেট দলটি বিলুপ্ত করা হয়েছে। তাছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন দলের অনেক সদস্যও। তাছাড়া একই বছর (২০২১) হোবার্টে পূর্বনির্ধারিত একমাত্র টেস্টটিও ক্রিকেট অস্ট্রেলিয়া বাতিল করেছিল।    

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি