সাইকেল দুর্ঘটনায় হাসপাতালেও যেতে হয়েছে ব্যানক্রফটকে

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৪, ১৩:৪১আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৩:৪১

সাইকেল দুর্ঘটনায় কনকাশন সমস্যায় ভুগতে থাকা ক্যামেরন ব্যানক্রফটকে হাসপাতালেও যেতে হয়েছে। চিকিৎসা শেষে অবশ্য হাসপাতাল ছেড়েছেন তিনি।  

সাইক্লিংয়ের প্রতি ভীষণ দুর্বলতা ব্যানক্রফটের। রবিবার সাইক্লিং করতে গিয়েই পড়ে গেছেন। সাইকেল থেকে এমনভাবে পড়েন যে মাথায় আঘাত লাগে। ওই ঘটনার পর কনকাশন জটিলতায় শেফিল্ড শিল্ডের ফাইনাল থেকে ছিটকে গেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই ওপেনার। বৃহস্পতিবার তারা তাসমানিয়ার মুখোমুখি হবে।    

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম হোয়াইটম্যান এটা ভেবে নিশ্চিন্ত যে ব্যানক্রফট বড় ধরনের কোনও ইনজুরিতে পড়েননি। সতীর্থের শারীরিক অবস্থার আপডেট নিয়ে বুধবার বলেছেন, ‘তার ছিটকে যাওয়ায় হতাশ। কিন্তু এটা ভেবে ভালো লাগছে সে হাসপাতাল ছেড়েছে। আমার মনে হয় সে খুব ভাগ্যবান এই কারণে ব্যাপারটা খুব জটিল কিছুতে রূপ নেয়নি। দুর্ঘটনায় বেশ কিছু আঁচড় হয়তো পড়েছে। তবে আশা করছি এই সপ্তাহেই হয়তো তাকে ওয়াকায় পুনরায় দেখতে পাবো।’

ব্যানক্রফটের ছিটকে যাওয়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কার। দলটি অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। ব্যানক্রফটও এমন সময় ছিটকে গেলেন যখন নাকি আরও একটি দুর্দান্ত মৌসুম কাটাচ্ছিলেন। এখানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৮.৬২ গড়ে ৭৭৮ রান করেছেন। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার ব্যানক্রফট আর হোয়াইটম্যানের ওপেনিং পার্টনারশিপের ওপর নির্ভর করেই গড়ে উঠেছে। ফলে ব্যানক্রফটের অনুপস্থিতি মানে এখানে পরিবর্তন আসতে যাচ্ছে। একাদশে প্রবেশের লড়াইয়ে আছেন ডার্সি শর্ট ও টিগ ওয়াইলি। প্রমোশন হতে পারে তিন নম্বরে থাকা জেইডেন গুডউইনেরও। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম