এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এমন ম্যাচটি বিনা বাধায় উপভোগ করতে চাইবেন ক্রিকেট ভক্তরা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে ভিন্ন কথা! তারা বলছে রবিবার ঢাকা বিভাগসহ বিভিন্ন স্থানে হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি!
এ প্রসঙ্গে আবহাওয়া অফিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, ‘দুপুর একটা থেকে ৬ টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মিরপুরে বৃষ্টি হবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলে হতেও পারে।’
তবে দুপুরের পর মিরপুরের আকাশে মেঘ দেখা গেলেও তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। সে হিসেবে বৃষ্টি চোখ রাঙালেও কতটুকু জোর সম্ভাবনা রয়েছে সেটি সময়ই বলে দেবে!
/এফআইআর/








