সাইফউদ্দিনের নৈপুণ্যে পাঁচে পাঁচ আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৭:৫৮আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৭:৫৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগে আবাহনীর জয়রথ ছুটছেই। রবিবার সাইফউদ্দিনের বোলিংয়ে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে তারা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে শুরুতে ব্যাটিং করেছে আবাহনী। ৬ষ্ঠ ওভারেই ওপেনার এনামুল হক বিজয়কে (১১) হারায় তারা। অপর ওপেনার নাঈম শেখ একপ্রান্ত আগলে রাখলেও সাব্বির হোসেন (১০) রানে আউট হন। সাব্বিরের আউটের পর ধাক্কা সামাল দেন নাঈম। আউটের আগে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। পরবর্তীতে আফিফ হোসেনর অপরাজিত ৬৭ রানের ওপর দাঁড়িয়ে আবাহনী ৭ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করেছে। আফিফ ৮৩ বলে ১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। এদিন ঢাকা লিগের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। ব্যাটিং করেছেন ছয় নম্বরে। যদিও কিছু করতে পারেননি। প্রত্যাবর্তন ম্যাচে গোল্ডেন ডাকে বিদায় নিয়েছেন। 

সিটি ক্লাবের বোলারদের মধ্যে নাঈমুর রহমান ৩৪ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সোহেল রানা ও রনি চৌধুরী নিয়েছেন দুটি করে উইকেট।

জবাবে সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের বোলিং তোপে ৪০.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। ২০ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর জয়ের নায়ক সাইফউদ্দিন। মিডল অর্ডারে মঈনুল ইসলাম (৩০) ও ইফরান হোসেন (৩১) ছাড়া অন্য কেউই রান করতে পারেননি। 

আবাহনীর বোলারদের মধ্যে সাইফউদ্দিন ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া অফস্পিনার মোসাদ্দেক হোসেন নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও নাহিদুল ইসলাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম