এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৭:৫৬

আর মাত্র কিছুক্ষণ। এরপরই শুরু হবে বাংলাদেশ বনাম ভারত মহারণ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দুই প্রতিবেশী রাষ্ট্র। এদিন সকাল থেকে উত্তেজনায় ফুটছে সারা দেশ। মাঠের যুদ্ধে নামতে ইতোমধ্যেই স্টেডিয়ামে পৌঁছেছে বাংলাদেশ দল। বরাবরের মতো দেখা গেল নেটে ব্যাটিং অনুশীলনে নেমে পড়েছেন মুশফিকুর রহিম।
ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাঁচ নম্বরে উইকেটে। ম্যাচ শুরুর আগে দেখা গেছে পিচে কোনও ঘাস নেই। সে হিসেবে বলাই যায় ব্যাটিং স্বর্গ হতে পারে এই উইকেট। এদিন বাংলাদেশ দলে দেখা যেতে পারে দুটি পরিবর্তন। মোহাম্মদ মিথুনের জায়গায় খেলতে পারেন নাসির হোসেন। আরাফাত সানির জায়গায় দলে ঢুকতে পারেন আবু হায়দার রনি। 

ফাইনালে টাইগারদের আরও একটি জয় দেখতে পুরো দেশ আজ অপেক্ষার প্রহর গুণছে। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালের দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি নয়, বরং ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা টাইগাররা মাঠের খেলায় আবারও জ্বলে উঠবে। আনন্দের জোয়ারে ভাসাবে পুরো দেশকে তেমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের।

ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সব জায়গায় চলছে উন্মাদনা। লোকাল বাস, কর্পোরেট অফিস, চায়ের দোকান কিংবা আড্ডা সবখানেই আলোচনার বিষয় আজকের ফাইনাল ম্যাচ। দু'দলেরই শক্তিমত্তা আর দুর্বলতা নিয়ে চলছে খুঁটিনাটি বিশ্লেষণ। কেউ বলছেন টুর্নামেন্ট জুড়ে ভালো খেলে আসা মাশরাফি বাহিনীর সামনে টিকতে পারবে না ধোনিরা। আবার কেউ একটু সংশয় নিয়ে সমীহই করছেন ভারতকে।
বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড:  তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম