চট্টগ্রামে হাথুরুসিংহেকে পাচ্ছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ১৬:৫৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭:২৫

বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টে উপস্থিত থাকবেন না। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দুই দলের শেষ টেস্ট।

ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাথুরুসিংহে। বুধবার এক মিডিয়া রিলিজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস চট্টগ্রাম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। গত বছর এপ্রিলে বাংলাদেশ দলে যোগ দেওয়া পোথাস এর আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন।

৩২৮ রানের বিশাল ব্যবধানে সিলেট টেস্টে হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য থাকবে তাদের। এই ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর সাদা পোশাক পরতে যাচ্ছেন সাকিব আল হাসান। মাঠে নামার আগে ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার হাফ সেঞ্চুরি করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান