সিরিজ হারে সাতে নেমে গেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৯:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৯:১৩

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পতন হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ১৯২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ে যৌথভাবে সাতে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তাদের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 

প্রথম টেস্টটি বাংলাদেশ ৩৮২ রানে হেরেছিল। অথচ এই টেস্ট সিরিজ শুরুর সময় তাদের অবস্থান ছিল চার নম্বরে। পয়েন্ট টেবিলে টাইগারদের অর্জন ১২ পয়েন্ট। শতাংশের হিসেবে চার ম্যাচে একটি জয়ে তাদের পয়েন্ট এখন ২৫। এই চক্রে তারা দুটি টেস্টে পরাজয়ের পাশাপাশি একটিতে ড্রও করেছে।  

অপর দিকে দুই ম্যাচের সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্জল করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে টপকে চারে উঠে গেছে। তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ভারত সবার ওপরে, অস্ট্রেলিয়া দুই তার পর নিউজিল্যান্ড তিন নম্বরে। 

শ্রীলঙ্কার এই চক্রে আরও দুটি হোম সিরিজ আছে। এই বছরের পর নিউজিল্যান্ড তার পর ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে। তার আগে আগামী আগস্টে ইংল্যান্ডের মাটিতে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে প্রেরণা হিসেবে কাজে দেবে তাদের।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম