থামলো বৃষ্টি, এখন যা হবে…

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ১৯:২৯আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৯:৫০

বৃষ্টি থামলে কী হবে… ঝড়-বৃষ্টির হানায় এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচটি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ম্যাচ শুরু হতে সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করা হবে।
সাড়ে ৮টার মধ্যে খেলা শুরু হলে সেটি ২০ ওভারের ম্যাচই অনুষ্ঠিত হবে। যদি সাড়ে ৮টার মধ্যে খেলা শুরু করা না যায় তবে ম্যাচের ওভার কমিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

বৃষ্টি পুরোপুরি থামলে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর নতুন সময় জানাবেন। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে খেলা হলেও হতে হবে অন্তত ৫ ওভারের ম্যাচ। সে ক্ষেত্রে খেলা শুরুর জন্য সর্বোচ্চ অপেক্ষা করা হবে রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত।

১০ মিনিটের ইনিংস বিরতিসহ খেলা শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিট। জরুরি পরিস্থিতিতে আম্পায়াররা সেটা সর্বোচ্চ এক ঘণ্টা বাড়াতে পারবেন। সে হিসেবে খেলা শেষ করতে হবে রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে। আর যদি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত একটি বলও মাঠে না গড়ায়, ম্যাচ হয়ে যাবে পরিত্যক্ত। দুই ফাইনালিস্ট বাংলাদেশ-ভারতকে তখন যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম