এক মায়াঙ্কের গতিতেই কাবু পাঞ্জাব, লখনউর প্রথম জয় 

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ০০:৩৫আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০০:৩৫

আইপিএলে ঘরের মাঠে প্রথমবার খেলতে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। পাঞ্জাব কিংসকে ২১ রানে হারিয়ে মৌসুমের প্রথম জয়ও তুলে নিয়েছে তারা। প্রথম ম্যাচটি তারা হেরেছিল।  

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লখনউ। ভালো শুরু এনে দেন ওপেনার কুইন্টন ডি কক। ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক নিকোলাস পুরান ২১ বলে ৪২ রানের ইনিংস খেলে আউট হলে শেষ দিকে ক্রুনাল পান্ডিয়ার ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে তারা। পান্ডিয়া ২২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন।  

পাঞ্জাবের হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন স্যাম কারান। ৩০ রানে দুটি উইকেট নেন আরশদীপ সিং। 

জবাবে অধিনায়ক শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি উড়ন্ত সূচনা এনে দিয়েছিল। বেয়ারস্টোকে (৪২) মায়াঙ্ক যাদব আউট করে জুটি ভাঙতেই ছন্দ পতন ঘটে তাদের। বেয়ারস্টোর ২৯ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছয়। তার পর আরও দুবার আঘাত হেনে পাঞ্জাবের পথটা কঠিন করে তুলেন মায়াঙ্ক। শিখর ধাওয়ান ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭০ রান করে ফিরলেও তা কাজে আসেনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৮ রানে করতে পেরেছে পাঞ্জাব। 

২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মায়াঙ্ক যাদব। ম্যাচসেরাও তিনি। ৩৪ রানে দুটি নিয়েছেন মোহসিন খান। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক