জয়ে ফিরেছে গুজরাট

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১৯:৫১আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৯:৫১

আইপিএলে ঘরের মাঠে ফিরতেই জয়ের দেখা পেয়েছে গুজরাট টাইটান্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে তারা। তিন ম্যাচে এটি গুজরাটের দ্বিতীয় জয়। 

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি কেউই। ২০ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন অভিষেক শর্মা। হাইনরিখ ক্লাসেনের ব্যাট থেকেও আসে ১৩ বলে ২৪ রানের ইনিংস। শেষ দিকে আব্দুল সামাদ ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। তাতে ৮ উইকেটে ১৬২ রান স্কোর বোর্ডে জমা পড়ে। গুজরাটের হয়ে ২৫ রানে তিনটি উইকেট নেন মোহিত শর্মা। দারুণ বোলিংয়ে ম্যাচসেরাও তিনি।  

জবাবে গুজরাট ৩ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে জয় তুলে নিয়েছে। তাদের ভালো শুরু এনে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। দলের ৩৬ রানে আউট হন ঋদ্ধি (২৫)। তার পর সাই সুদর্শন ও গিলের ব্যাটে এগিয়ে যেতে থাকে তারা। গিল (৩৬) আউট হলে গুজরাটকে জয়ের পথে তুলেছে মূলত সুদর্শন ও ডেভিড মিলার জুটি। ৬৪ রান যোগ করেন তারা। সুদর্শন ৩৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৫ রানে আউট হলে ভাঙে দারুণ এই জুটি। তার পর বিস্ফোরক ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন মিলার। ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে বিজয় শঙ্কার ১৪ রানে অপরাজিত থেকেছেন। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ, মায়াঙ্ক মারকান্ডে ও প্যাট কামিন্স। 

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক