শাহীনকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানোর লক্ষ্য বাবরের

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ০৯:৫১আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৫১

মাত্র কয়েক মাসেই শাহীন শাহ আফ্রিদি টি-টোয়েন্টির নেতৃত্ব হারালেন। তার বদলে আবারও অধিনায়কত্ব পেয়েছেন বাবর আজম। ভারতে বিশ্বকাপে দলের ব্যর্থতার পর নভেম্বরে যিনি সব ফরম্যাট থেকে অধিনায়ক হিসেবে পদত্যাগ করেছিলেন। আরেকবার টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়ে পাকিস্তানকে বিশ্বসেরা দল বানানোর লক্ষ্য জানালেন বাবর।

এই লক্ষ্য অর্জনের জন্য শাহীনের পরামর্শও চান বাবর, ‘আমাদের যৌথ লক্ষ্য হলো এই দলকে বিশ্বের সেরা বানানো। একজন অধিনায়ক হিসেবে আমি সবসময় তার পরামর্শকে মূল্য দেই এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আমি সবসময় তার সঙ্গে আলাপ করবো। আমাদের অবশ্যই খেলায় তার কৌশলগত বোঝাপড়ার সুবিধা নিতে হবে।’

অভিজ্ঞ বাবরের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেন শাহীন, ‘একজন দলগত খেলোয়াড় হিসেবে আমাদের অধিনায়ক বাবর আজমকে সমর্থন দেওয়া আমার দায়িত্ব। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার জন্য আমার অঢেল শ্রদ্ধা।’

তিনি আরও বললেন, ‘আমি তাকে মাঠে ও মাঠের বাইরে সাহায্য করার চেষ্টা করবো। আমরা সবাই এক। আমাদের লক্ষ্য একই, বিশ্বের সেরা দল বানাতে পাকিস্তানকে সাহায্য করা।’

/এফএইচএম/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি