কোহলির চোখে এখন বাবরই সেরা

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১৪:১৪আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৪:১৯

বর্তমান সময়ে কে সেরা ব্যাটার তা নিয়ে বিরাট কোহলি ও বাবর আজমের মাঝে তুলনা চলে। ভারত-পাকিস্তানের মাঝে রাজনৈতিক বৈরিতা থাকলেও এই দুই তারকার মাঝে সেসবের ছাপ পড়েনি কখনও। বরং তাদের মাঝে সম্পর্কটা যে শ্রদ্ধার সেটার প্রমাণ পাওয়া গেছে অনেকবার। বিরাট কোহলিতো এবার সেরা ব্যাটারের তকমা দিলেন পাকিস্তানের অধিনায়ককে। কোহলি মনে করেন, ‘বাবর সম্ভবত এখনকার সময়ের সেরা।’

স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে দুজনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক বলেছেন, সেই ২০১৯ সালের বিশ্বকাপে দু‘জনের প্রথম সাক্ষাতের পর সম্পর্কটা অটুট আছে এখনও, ‘বাবরের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারের ম্যাচের পর। আমি আগে থেকে ইমাদ ওয়াসিমকে চিনতাম। ওর সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে পরিচয়। ওই আমাকে বলে বাবর নাকি কথা বলতে চায়।’

তিনি আরও বলেছেন, ‘তার পর আমরা এক সঙ্গে বসে আড্ডা দিয়েছি। ওই ম্যাচ নিয়ে কথাও বলেছি। প্রথম দিন থেকেই তার কাছ থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান পেয়েছি। যেটার পরিবর্তন আজও হয়নি।’

তার পরেই বাবরের প্রংশসায় পঞ্চমুখ হন কোহলি। তার চোখে সব ফরম্যাট মিলিয়ে বাবরই সেরা ব্যাটার, ‘ঘটনা আর যাই থাকুক না কেন, এই মুহূর্তে সম্ভবত বাবরই সব ফরম্যাট মিলে সেরা ব্যাটার। এবং এটাই সত্যি। বাবর এতই ধারাবাহিক পারফর্ম করে যে ওর খেলা সব সময় উপভোগ করি।’

আলোচনা-বিতর্ক যাই থাকুক না কেন, বাবর কিন্তু ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ারের সেরা পর্যায়েই আছেন। হাশিম আমলা ও ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে এই বছর ওয়ানডে ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটারও তিনি। অপর দিকে কোহলির অবস্থান নবম। টি-টোয়েন্টিতেও বাবরের অবস্থান তৃতীয়।  

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম