টাইগারদের পঞ্চম উইকেটের পতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ২১:০৩আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২২:২৭


টাইগারদের পঞ্চম উইকেটের পতন এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে  ৫ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এদিন প্রথমে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারের শেষ বলে নেহরার বলে হার্দিক পান্ডের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। আউট হওয়ার আগে ৯ বলে ১৪ রান করেছেন সৌম্য। এরপর ৪.৪ ওভারে যশপ্রিত বুমরাহর বলে এলবিডব্লিউ'র শিকার হন তামিম। আউট হওয়ার আগে তিনি ১৭ বলে ১৩ রান করেন। এরপর হাল ধরেন সাকিব ও সাব্বির রহমান। তবে ১৬ বলে ২১ রান করে অশ্বিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন সাকিব। ১১.৪ ওভারে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক (১)। পরের বলে কোহলির হাতে ক্যাচ তুলে আউট হন মাশরাফি (০)।
রবিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বৃষ্টিতে দেরি হওয়ায় খেলা হবে ১৫ ওভার করে। রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করে বোলিং করতে পারবেন। ইনিংসের মাঝখানে বিরতি মাত্র ১০ মিনিট।
খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৭টায়। কিন্তু পৌনে ৬টায় হানা দেয় কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ফ্রেমের একাংশ ঝড়ে উড়ে যায়। ফলে ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। তবে সাড়ে ৮টার সময় পিচ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানান উইকেটের অবস্থা ভালো। তবে সীমানার আশেপাশের কিছু অংশ এখনও ভেজা। এরপর ৮টা ৪৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করেন তারা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি ১৫ ওভারের অনুষ্ঠিত হবে।
খেলা দেখতে ইতোমধ্যে স্টেডিয়াম এলাকায় জনতার ঢল নেমেছে। তবে কেবল স্টেডিয়ামই নয়, সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে টেলিভিশন সেটের সামনে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম