মঙ্গলবার ভারত যাচ্ছে নারী ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ২১:৩৬আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২১:৫৭

মঙ্গলবার ভারত যাচ্ছে নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগামী মঙ্গলবার ভারতের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার পাশাপাশি ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে নারীদের টুর্নামেন্ট।
সর্বশেষ শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জাহানারারা। মিরপুরের একাডেমি, বিকেএসপি হয়ে ফতুল্লায় চলেছে নারী দলের অনুশীলন ক্যাম্প।
প্রসঙ্গত, টুর্নামেন্টের মূল পর্বে খেলার আগে ১০ ও ১২ মার্চ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে মেয়েরা।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী দিন ১৫ মার্চ গ্রুপ 'বি' থেকে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের কোচ জানাক গামেজ। তিনি বলেন, ‘দলের প্রস্তুতি অনেক ভালো। আশা করি মেয়েরা ভালো কিছুই করবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম