জানা গেলো ভারত-বাংলাদেশের পাঁচ টি-টোয়েন্টির সূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

চলতি বছর বাংলাদেশের মাটিতে হবে উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের মাটিতে খেলতে একের পর এক বড় দলগুলো আসছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হচ্ছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। তবে ব্যস্ততা কমছে না নারী ক্রিকেটারদের। ঈদের পরই খেলতে হবে ভারত নারী দলের বিপেক্ষে।

বাংলাদেশ ও ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেছে। হারমানপ্রীত কৌরদের সঙ্গে সিলেটে এই সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, সিরিজ খেলতে ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারতীয় দল। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়, কৃত্রিম আলোতে।

২ ও ৬ মে পরের দুটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচ মূল মাঠে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের