১২ বলে ১৯ রান প্রয়োজন ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৬, ২২:৪৭আপডেট : ০৭ মার্চ ২০১৬, ০০:০২

১২ বলে ১৯ রান প্রয়োজন ভারতের বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে (১) হারিয়েছে ভারত। ১.৩ ওভারে দলীয় ৫ রানে আল আমিনের বলে স্লিপে ক্যাচ তুলেন রোহিত শর্মা। ক‌‌‌াচটি তালুবন্দী করেন সৌম্য সরকার। এরপর ঘুরে দাঁড়ান বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। ১৩ ওভারে ভারতের সংগ্রহ ১০২ রান। ম্যাচ জিততে ১২ বলে ১৯ রান প্রয়োজন ভারতের।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে ধোনিদের প্রয়োজন ১২১ রান। এদিন ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। অন্যদিকে ২৯ বলে ৩২ রান করেন সাব্বির। এ দুজন ২০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন। 
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক এমএস ধোনি। শুরুটা বেশ ভালোই করেন তামিম সৌম্য। ৪ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। চতুর্থ ওভারের শেষ বলে নেহরার বলে হার্দিক পান্ডের হাতে ক্যাচ তুলে আউট হন সৌম্য। সাজঘরে ফেরার আগে ৯ বলে ১৪ রান করেন তিনি।

ঝড়ো ইনিংস খেলার পথে মাহমুদউল্লাহ পরের ওভারে আউট হন তামিম ইকবাল। ৪.৪ ওভারে বুমরাহ'র বলে এলবিডব্লিউ'র শিকার হন তিনি। আ্উট হওয়ার আগে তিনি ১৭ বলে ১৩ রান করেন। এরপর হাল ধরেন সাকিব ও সাব্বির রহমান। তবে ১৬ বলে ২১ রান করে অশ্বিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন সাকিব। ১১.৪ ওভারে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক (১)। পরের বলে কোহলির হাতে ক্যাচ তুলে আউট হন মাশরাফি (০)।

এরপর হাল ধরেন সাব্বির ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজন ২০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন।  ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। অন্যদিকে ২৯ বলে অপরাজিত ৩২ রান করেন সাব্বির। এ দুজন ২০ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো সংগ্রহ এনে দেন।
রবিবার খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৭টায়। কিন্তু পৌনে ৬টায় হানা দেয় কালবৈশাখী ঝড় ও ভারি বৃষ্টি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ফ্রেমের একাংশ ঝড়ে উড়ে যায়। ফলে ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। তবে সাড়ে ৮টার সময় পিচ পর্যবেক্ষণ করে আম্পায়াররা জানান উইকেটের অবস্থা ভালো। তবে সীমানার আশেপাশের কিছু অংশ এখনও ভেজা। এরপর ৮টা ৪৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণ করেন তারা। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি ১৫ ওভারের অনুষ্ঠিত হবে।

১২ বলে ১৯ রান প্রয়োজন ভারতের

ছবি: সাজ্জাদ হোসেন।
/এমআর/



সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম