‘ক্রনিক হিল পেইনে’ আইপিএল শেষ হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার।
লঙ্কান লেগস্পিনিং অলরাউন্ডার সানরাইজার্স হায়দরাবাদে এখনও যোগ দেননি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তার না খেলার বিষয়ে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসি) কে লিখিতভাবে জানিয়েছে। তার বদলি কারও নাম এখনও ঘোষণা করেনি হায়দরাবাদ। তবে তার যোগ্য বদলির খোঁজে রয়েছে তারা।
সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেট্টরি জানিয়েছেন, হাসারাঙ্গা বাম গোড়ালির চোট সারাতে দুবাইয়ে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন। তার পরই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে।
লঙ্কান ক্রিকেটার সর্বশেষ মার্চে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলেছেন। গত ডিসেম্বরের নিলামে তাকে ১.৫ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভেড়ায় হায়দরাবাদ। তার আগে বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।









