চেন্নাইয়ে পৌঁছে গেছেন মোস্তাফিজ 

স্পোর্টস ডেস্ক 
০৮ এপ্রিল ২০২৪, ১১:৩৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৩৫

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ) খেলতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। সেই কাজ শেষে গতকাল রবিবার সন্ধ্যায় চেন্নাইয়ে ফিরে গেছেন তিনি। 

মোস্তাফিজ ঢাকায় ফেরেন গত মঙ্গলবার। যে কারণে শুক্রবার চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি। ওই ম্যাচে তার অনুপস্থিতি টের পাওয়া গেছে। মোস্তাফিজহীন চেন্নাই ম্যাচটা ৬ উইকেটে হেরেছে।

ভারত ছাড়ার আগে মোস্তাফিজ আইপিএলের শীর্ষ উইকেট শিকারি ছিলেন। ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট! তার অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল উইকেট শিকারের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছেন। ৪ ম্যাচে চাহাল নিয়েছেন ৮ উইকেট। তাছাড়া মোস্তাফিজের মতো ৭ উইকেট নিয়ে অবস্থান করছেন গুজরাটের মোহিত শর্মাও। মোহিত অবশ্য ৪ ম্যাচে খেলেছেন।  

চেন্নাই ঘরের মাঠে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। আগের দুই ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে মোস্তাফিজ কার্যকরী বোলিংয়ে প্রভাব রাখতে পেরেছিলেন। ফলে সব কিছু ঠিক থাকলে আজ মাঠে নামছেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম