বাংলাদেশ সফরে আলো ছড়ানোর পর অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে মলিনিউ

স্পোর্টস ডেস্ক 
০৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৪

বাংলাদেশ সফরে আলো ছড়িয়ে তিন ফরম্যাটে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনিউ। 

অথচ দুই বছর আগে এই চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। বিভিন্ন চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় বাইরে ছিলেন। সম্প্রতি তাকে ভুগিয়েছে এসিএল ইনজুরি। তার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে গত দুই মাস টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলো ছড়িয়েছেন। সেই পারফরম্যান্স কেন্দ্রীয় চুক্তিতে তার নাম অন্তর্ভুক্তির জন্য ছিল যথেষ্ট। 

মলিনিউ টেস্ট দিয়ে ক্রিকেটে ফেরেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে। তার পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ৮.৩৩ গড়ে নিয়েছেন ৬ উইকেট। তার আগে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর পর ওয়ানডে সিরিজের দলে ফিরে ১০ রানে নিয়েছেন ৩ উইকেট। 

তার ফেরাতে সম্প্রতি স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ জেস জোনাসেন। ভারতের বিপক্ষে গত ডিসেম্বরের পর দলে জায়গা না পেলেও কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে তাকে। একমাত্র অবসরে চলে যাওয়া মেগ ল্যানিং গত বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সমাঝোতা অনুসারে কেন্দ্রীয় চুক্তিপ্রাপ্ত হন ১৫ থেকে ১৮জন খেলোয়াড়। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক