কলকাতাকে ১৩৭ রানে আটকে দিয়ে প্রশংসিত মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ২২:২২আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:০৬

এক ম্যাচ পর মাঠে ফিরেই প্রশংসনীয় বোলিং করলেন মোস্তাফিজুর রহমান। প্রথম তিন ওভারে মাত্র ২১ রান দেওয়ার পর ইনিংসের শেষ ওভারে ২ উইকেট তুলে নেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি বোলার। মহেন্দ্র সিং ধোনি আন্দ্রে রাসেলের ক্যাচ না ফসকালে তৃতীয় উইকেট থাকতো তার নামের পাশে। চার ওভারে অন্যদের তুলনায় সবচেয়ে বেশি ১৬টি ডট দিয়ে প্রতিপক্ষের জন্য দুর্বোধ্য হয়ে উঠেছিলেন বাঁহাতি পেসার। 

মোস্তাফিজের সঙ্গে তুষার দেশপান্ডের গতি আর রবীন্দ্র জাদেজার স্পিনে ১৩৭ রানে থেমেছে কলকাতা নাইট রাইডার্স। তিনটি করে উইকেট নেন তুষার ও জাদেজা। 

ইনিংসের প্রথম বলে ফিল সল্টকে ফেরান তুষার। তারপর সুনীল নারিন ও অঙ্করিশ রাঘুবংশী ঝড় তোলেন। ৫ ওভারে ১ উইকেটে ৫০ রান সংগ্রহ করে কলকাতা। জাদেজা বল হাতে নিয়ে দৃশ্যপট পাল্টে দেন। এই অফস্পিনার রাঘুবংশী (২৭) ও নারিনকে (২৪) একই ওভারে মাঠছাড়া করেন। পরের ওভারে ভেঙ্কটেশ আইয়ার (৩) তার শিকার হন।

পিচের আচরণ নাটকীয়ভাবে পাল্টে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি কলকাতা। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শেষ ওভারে মোস্তাফিজের কাছে উইকেট হারান তিনি। 

নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেওয়া মোস্তাফিজকে নিয়ে জাদেজা বললেন, ‘সে এই উইকেটে খুব ভালো প্রভাব রাখতে পেরেছে। ভালো কয়েকটি স্লোয়ার দিয়েছিল সে। আমার মনে হয় সে ছিল অসাধারণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম