সল্ট ঝড়ে লখনউকে হারালো কলকাতা

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৯:৪৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২০:০৬

লখনউ সুপার জায়ান্টস করেছিল মাত্র ১৬১ রান। ঘরের মাঠে সেই রান তাড়া করতে নেমে সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেটে জিতলো কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে টানা দ্বিতীয় জয় পেলো দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। ফিল সল্ট ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। ইংলিশ ব্যাটারের বাউন্ডারিতে ১৬তম ওভারের চতুর্থ বলে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা।

কলকাতার ২ উইকেটে ১৬২ রান করার পথে সল্ট ৪৭ বলে ১৪ চার ও ৩ ছয়ে ৮৯ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ৭৬ বলে ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে শ্রেয়াস আইয়ার ৩৮ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে মোহসিন খানের পরপর দুই ওভারে সুনীল নারিন ও আংক্রিশ রাঘুবংশী উইকেট হারান। 

আইপিএল অভিষেকে ক্যারিবিয়ান সেনসেশন শামার জোসেফ ছিলেন খরুচে। প্রথম ওভার শেষ করতে ১০টি ডেলিভারি করতে হয়েছে তাকে। ৪ ওভারে ৪৭ রান দেন তিনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে লখনউ সুবিধা করতে পারেনি। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন নিকোলাস পুরান। এছাড়া ২৭ বলে ৩৯ রান করেন লোকেশ রাহুল। ২৯ রান আসে আয়ুশ বাদোনির ব্যাটে।

মিচেল স্টার্ক ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। বল হাতে মিতব্যয়ী ছিলেন নারিন, ৪ ওভারে ১৭ রান দেন তিনি।

৫ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে লখনউ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম