পাকিস্তানের বিশ্বকাপ জয়ী মুশতাক বাংলাদেশের স্পিন বোলিং কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ২০:১৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২১:২২

বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের স্পিনার মুশতাক আহমেদকে। সাবেক এই লেগ স্পিনার ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায়।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এই মাসের শেষ দিকে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন পাকিস্তানের সাবেক স্পিনার।

এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। মাঝে (২০১৪-২০১৬) পাকিস্তানের বোলিং পরামর্শকও হন তিনি।

৫৩ বছর বয়সী মুশতাক নতুন দায়িত্ব নিয়ে এক প্রতিক্রিয়ায় জানান, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি এই দায়িত্ব পালনে অধীর অপেক্ষায় আছি এবং খেলোয়াড়দের মাঝে আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে চাই। আমি সবসময় বিশ্বাস করি তারা অন্যতম সেরা বিপদজনক দল। তারা যে কাউকে হারাতে পারে। কারণ তাদের সামর্থ্য আছে, তাদের প্রতিভা আছে। আমি এই বিশ্বাস তাদের মাঝে রোপণ করতে চাই। দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

৫২ টেস্টে ৩২.৯৭ গড়ে ১৮৫ উইকেট নেন মুশতাক। ১৪৪ ওয়ানডে খেলে তার দখলে ১৬১ উইকেট। 

১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের মিশনে ফাইনালে গ্রায়েম হিককে তার গুগলিতে কাবু করেছিলেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের