পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৮:৫৫আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। পারটেক্সের বিপক্ষে হার এড়াতে পারলে অবনমন ঠেকাতে পারতো দলটি। কিন্তু পারেনি তারা। তানভীর হায়দার ও আহরার আমিনের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটের দারুণ জয় পায়  পারটেক্স।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে পারটেক্সকে ২৬০ রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে ১৪ রানে দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তৃতীয় উইকেটে রাকিব ও জিহাদুজ্জামান মিলে ৬৭ রানের জুটি গড়েন। ৩৮ বলে ৩৩ রান করে জিহাদুজ্জামান আউট হলে কিছুক্ষণ পর রাকিবও ৩৭ রান করে আউট হন, তখন দলের রান ৯৩।  

স্কোরবোর্ডে আরও ১৩ রান যোগ হওয়ার পর সুশান্ত দেবনাথ (৯) আউট হন। এরপরই দায়িত্ব নিয়ে ব্যাটিং শুরু করেন তানভীর হায়দার ও আহরার আমিন। তাদের হাফ সেঞ্চুরিতে ৭ বল আগেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে পারটেক্স।

তানভীর ৮০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন। তবে আহরার ৫৮ বলে ৫৮ রান করে আউট হন। এদিকে তোফায়েল ১৭ বলে ২৪ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

রূপগঞ্জের বোলারদের মধ্যে আবু হাসিম চারটি এবং আব্দুল্লাহ আল মামুন দুটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জসিমউদ্দিনের ৮১ এবং সোহাগ গাজীর ৬৭ রানের ওপর ভর করে রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে।

পারটেক্সের মোহর শেখ ও মুক্তার আলী প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান