লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 

স্পোর্টস ডেস্ক 
২০ এপ্রিল ২০২৪, ১১:০০আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১১:১২

আইপিএলে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেসে খেলেই জিতেছে লখনউ সুপার জায়ান্টস। ১৭৭ রানের লক্ষ্যে দুই ওপেনার লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ফিফটিতে ভর করে ৮ উইকেটে জিতেছে তারা। কিন্তু স্লো ওভার রেটের কারণে দুই দলের অধিনায়ককেই জরিমানা করা হয়েছে। 

লখনউ অধিনায়ক লোকেশ রাহুল ও চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতিতে জানিয়েছে, ‘স্লো ওভার রেট বজায় রাখায় লখনউ অধিনায়ক লোকেশ রাহুলকে জরিমানা করা হয়েছে। একইভাবে চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়কেও স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে।’ প্রথমবার হওয়ায় দুই অধিনায়ককেই নিয়ম অনুযায়ী সর্বনিম্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। 

জরিমানা গুণতে হলেও ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন রাহুল। ৫৩ বলে ৮২ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে লখনউর জয়ের নায়ক ছিলেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও। তার সঙ্গে ডি ককের পার্টনারশিপই দলটাকে ৮ উইকেটের জয় এনে দিতে ভূমিকা রেখেছে। যা ছিল এই মৌসুমে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি! ওই ম্যাচের পর লখনউ, চেন্নাই, কলকাতা ও হায়দরাবাদের সমান ৮ পয়েন্ট। তাদের মধ্যে কলকাতা ও হায়দরাবাদ একটি ম্যাচ কম খেলায় প্লে-অফের জন্য লড়াইটা আরও জমজমাট হয়ে দাঁড়িয়েছে।

/এফআইআর/  
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের