টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ২১:০৭আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২১:১৮

আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদ চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছে, হচ্ছে রানের পাহাড়। শনিবার তো বিশ্ব রেকর্ড গড়ে ফেললো তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১২৫ রান করেছে তারা, যা টি-টোয়েন্টিতে এই প্রথম।

প্রথম ওভার থেকেই শুরু হয়েছে ব্যাটিং ঝড়। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতে ২.৪ ওভারেই দলীয় ফিফটি হয়ে যায়। তৃতীয় ওভারে মাত্র ১৬ বলে ছয় মেরে ফিফটি করেন হেড। হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছোঁন অভিষেক শর্মার সামনে, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই আসরেই রেকর্ডটি গড়েছিলেন।

৫ ওভার শেষে স্কোর একশ ছোঁয় হায়দরাবাদ, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম। পাওয়ার প্লে শেষে তাদের রান ১২৫! এই কীর্তিতে হেডের অবদান ২৬ বলে ৮৪ রান, আর অভিষেক করেন ১০ বলে ৪০ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম