কেন নো বল না দিয়ে কোহলিকে আউট দেওয়া হলো?

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ২০:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২০:২০

দারুণ এক সম্ভাবনাময়ী ইনিংস শুরু করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তৃতীয় ওভারেই থেমে যেতে হলো তাকে। হার্ষিত রানার উঁচু ফুল টস বলে তার হাতেই ক্যাচ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার। কিন্তু কোমর সমান উঁচুতে বল আসায় নো বলের দাবিতে তিনি রিভিউ নেওয়ার আগেই থার্ড আম্পায়ার যাচাই শুরু করে দেন। কিছুক্ষণ পর টিভি আম্পায়ার মাইকেল গফ বলের উচ্চতাকে বৈধ রায় দিয়ে আউটের সিদ্ধান্ত জানান। ক্ষোভে ফেটে পড়েন কোহলি, অনফিল্ড আম্পায়ারের দিকে তেড়েফুঁড়ে যান তিনি। নন স্ট্রাইকে থাকা ফাফ ডু প্লেসিও অসন্তোষ ছিলেন।

কলকাতা নাইট রাইডার্সের ২২২ রান তাড়া করতে নেমে কোহলির ৭ বলে ১৮ রানের ইনিংসের ইতি ঘটে বিতর্কিত সিদ্ধান্তে। কোমর সমান উঁচুতে বল থাকার পরও কেন নো বল না দিয়ে সেটাকে বৈধ ডেলিভারি দিলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

কোহলির আউটের সময় নো বলের উচ্চতা নির্ধারণে ব্যবহার করা হয়েছে নতুন হক আই টেকনোলজি। এই প্রযুক্তি অনুযায়ী, কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বল মাটি থেকে ০.৯২ মিটার উচ্চতায় তাকে অতিক্রম করতো। কিন্তু কোহলির কোমরের উচ্চতা ১.০৪ মিটার। তার মানে ডানহাতি ব্যাটার ব্যাটিং ক্রিজে থাকলে বল তার কোমরের নিচ দিয়ে যেতো, উপরে দিয়ে নয়। এজন্য এটিকে বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করা হয়েছে।

মানে ব্যাটার ক্রিজে থাকা অবস্থায় তার কোমরের চেয়ে বেশি উঁচু দিয়ে বল গেলেই কেবল নো বল ঘোষণা করা হবে, নয়তো সেটা বৈধ ডেলিভারি। বলের প্রজেক্ট ট্র্যাজেক্টরিতে দেখা গেছে কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে তার কোমরের চেয়ে ০.১২ মিটার নিচ দিয়ে বল যেতো।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম