বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৪, ২০:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০:৪২

জিম্বাবুয়ে সিরিজ থেকে বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব পাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ। সোমবার ঢাকায় পা রেখে পরের দিন মিরপুর স্টেডিয়ামে এসে সেরেছেন চুক্তির আনুষ্ঠানিকতাও। পরবর্তীতে মিরপুরে বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎও করেন তিনি। পরে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়েছেন মুশতাক। সেখানে নিজের ভাবনাগুলো তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

শুরুতেই মুশতাক বাংলাদেশে এসে তার অনুভূতির কথা জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে সম্মানিতবোধ করছি। আমি এখানে কাজ শুরু করতে মুখিয়ে আছি।’

রঙ্গনা হেরাথের উত্তরসূরি হিসেবে মিরাজ-তাইজুলদের দায়িত্ব কাঁধে নিয়েছেন মুশতাক। স্বাভাবিকভাবেই তার কাছে প্রত্যাশার মাত্রাটা বেশি থাকবে। মুশতাকও সেটা জানেন। তার বিশ্বাস বাংলাদেশের স্পিনারদের ভিন্ন কিছু দিতে পারবেন তিনি, ‘একজন কোচ হিসেবে আমাকে বিশ্বাস করতে হবে, আমি এখানে এসেছি স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে। আমি মনে করি আমার জ্ঞান তরুণ ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করতে পারবো। আশা করি আমরা পার্থক্য তৈরি করতে পারবো। আমি বিশ্বাস করি সেই দলগুলোর কোচ আপনি হতে পারবেন, যাদের প্রশিক্ষিত করা যায়। এখানকার তরুণরা খুবই প্রতিভাবান। সুতরাং আমরা আমাদের অভিজ্ঞতা তাদের বিলিয়ে দিতে পারি। আমি বিশ্বাস করি তারা খুব প্রতিভাবান একটি দল। তারা যে কোনও দলকে চ্যালেঞ্জ করতে পারে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম