টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১৭:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭:১৬

আবারও পাকিস্তানের হাই রেটেড টি-টোয়েন্টি বোলার হলেন বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। বুধবার প্রকাশিত সবশেষ আইসিসি টি-টোয়েন্টি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে এই তথ্য জানা গেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের প্রথম তিন টি-টোয়েন্টি শেষে সিরিজের শীর্ষ উইকেটশিকারী শাহীন। প্রথম ম্যাচটি বৃষ্টিতে হয়েছিল দুই বলের। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সাত উইকেটের জয়ে তিন উইকেট নেন তিনি ১৩ রান দিয়ে। তাতেই র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার, এখন তিনি ১৭তম বোলার। এতদিন শীর্ষে থাকা হারিস রউফ এই সিরিজে না খেলায় চার ধাপ নেমে ২২ নম্বরে।

ইংল্যান্ডের আদিল রশিদ যথারীতি বোলারদের তালিকায় শীর্ষে। আরেক স্পিনার ইশ সোধি পাকিস্তান সিরিজে তিন উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৮ নম্বরে।

ভারতের সূর্যকুমার যাদব এখনও টি-টোয়েন্টি ব্যাটার  র‌্যাঙ্কিংয়ে সবার উপরে। পাকিস্তান সিরিজের মাঝপথে তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে নিউজিল্যান্ডের ওপেনার টিম সেইফার্ট। তার সতীর্থ মার্ক চাপম্যান তৃতীয় ম্যাচে অপরাজিত হাফ সেঞ্চুরি ও সেরা খেলোয়াড়ের পারফরম্যান্স করেছেন। ব্যাট হাতে ৪২ বলে অপরাজিত ৮৭ রান করে ১২ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে তিনি।

যুবরাজ সিং ও কিয়েরন পোলার্ডের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারা নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি নতুন উচ্চতায়। কাতারের বিপক্ষে এসিসি প্রিমিয়ার কাপে ২৯ বলে অপরাজিত ৪৪ রান করে তিনি ব্যাটারদের তালিকায় নতুন করে ১০ ধাপ এগিয়েছেন। তাতে ক্যারিয়ার সেরা ৫০তম স্থানে আইরি। পরশ খারকা, কৌশল ভুর্টেল ও রোহিত পাউডেলের পর চতুর্থ নেপালি ব্যাটার হিসেবে শীর্ষ পঞ্চাশে তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান