চিতার আক্রমণে আহত জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক 
২৫ এপ্রিল ২০২৪, ১৬:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:০৫

চিতা বাঘের আক্রমণে আহত হয়েছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল। মাথা ও হাতে মারাত্মকভাবে আহত হওয়ায় আঘাতপ্রাপ্ত জায়গায় সার্জারি করতে হয়েছে তাকে। তবে ৫১ বছর বয়সী এখন স্থিতিশীল অবস্থায় আছেন। 

ঘটানাটা ঘটেছে এই সপ্তাহে। জিম্বাবুয়ের হয়ে ১৯৯৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলা হুইটালের হুমানিতে পারিবারিক সাফারি ব্যবসা আছে। তার স্ত্রী হানার দেওয়া ফেসবুক পোস্টের মাধ্যমেই ওই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। চিতার আক্রমণে চোটের অবস্থা আরও ভয়াবহ হতে পারতো। কিন্তু পোষ্য কুকুর হুইটালকে বাঁচাতে দ্রুত ছুটে আসায় সেটি আর হয়নি। তার পর এয়ারলিফট করে হারারেতে নিয়ে আসা হয় তাকে। 

হুইটাল এর আগেও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন! প্রায় দশ বছর আগে একটি আট ফুটের ১৬৫ কেজি কুমির তার হুমানি গেম রিজার্ভের বেড রুমে ঢুকে পড়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি তার বিছানার নিজে কুমিরটি সারা রাত লুকিয়ে ছিল!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম