৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ০০:১৫আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০০:৫০

আইপিএলে যেন জিততেই ভুলে গিয়েছিল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম জয়টি এসেছিল সেই একমাস পূর্বে। তার পর ছন্নছাড়া পারফরম্যান্সে ৬ ম্যাচে ছিল শুধু পরাজয়। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৩৫ রানে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে পয়েন্ট টেবিলের তলানির দলটি। 

শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত কাজে দিয়েছে ফাফ দু প্লেসিদের। ৭ উইকেটে সংগ্রহ করে ২০৬ রান। দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ দু প্লেসির ব্যাটে শুরুটা ছিল দারুণ। পাওয়ার প্লের মধ্যে অধিনায়ক দু প্লেসি ১২ বলে ২৫ রানে ফিরলে পরে রানের গতি শ্লথ হয়ে যায় তাদের। কোহলি প্রান্ত ধরে খেলতে থাকেন তখন। নতুন নামা উইল জ্যাকস ৬ রানে ফিরলে বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে তার পর টেনে তুলেছেন রজত পতিদার। কোহলি ধীর গতিতে খেলে সঙ্গী হিসেবে থাকলেও তখন পতিদারের ব্যাটেই স্কোর দ্রুত বেড়ে উঠে। শেষ পর্যন্ত ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় ফিফটিতে ফিরেছেন তিনি। তার ফেরার পর বিরাটও আউট হয়েছেন। তবে ফেরার আগে ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়ের মার। তার পর একপ্রান্ত নড়বড়ে হলেও ক্যামেরন গ্রিনের ২০ বলে ৩৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে দুইশ রান পার করে বেঙ্গালুরু। হায়দরাবাদের হয়ে ৩০ রানে ৩টি উইকেট নেন জয়দেব উনাদকাট। ৩৯ রানে দুটি নেন টি নটরাজনও।

বিশাল স্কোরবোর্ডের বিপরীতে যেভাবে ব্যাটিংয়ের প্রয়োজন ছিল সেই ঝলকটা ছিল না হায়দরাবাদের টপ অর্ডারে। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রানে বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ সূচনার ইঙ্গিত দিলেও বিদায় নিয়েছেন ওই স্কোরেই। সঙ্গীদের কাছ থেকেও সাড়া পাননি তেমন। মিডল অর্ডারের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে হায়দরাবাদকে ম্যাচ থেকে দিয়েছেন কর্ন শর্মা ও স্বপ্নীল সিং। তুলে নেন এইডেন মারক্রাম (৭), নিতিশ কুমার (১৩) ও হাইনরিখ ক্লাসেনের উইকেট (৭)। তাতে ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা।  

শুধু শাহবাজ আহমেদ ৩৭ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংসে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স ১৫ বলে ৩১ রানের ঝড়ো ব্যাটিং উপহার দিলেও তার আগেই তারা ছিটকে গেছে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে হায়দরাবাদ। 

বেঙ্গালুরুর জয়ে মূল অবদান দুই স্পিনার স্বপ্নিল সিং, কর্ন শর্মার। চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তারা। আরেক পেসার ক্যামেরন গ্রিনও নেন দুটি উইকেট। 

/এফআইআর/  
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি