২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৮:০১আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:০১

আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। শুক্রবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিনটি ম্যাচের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই তিন ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

আগামী শুক্রবার প্রথম টি-টোয়েন্টি। অনলাইনে কাল বুধবার থেকে টিকিট বিক্রি শুরু হলেও সরাসরি টিকিট কেনা যাবে বৃহস্পতিবার থেকে। ম্যাচডেতেও কেনা যাবে টিকিট। চট্টগ্রামের সাগরিকা টিকেট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত। ম্যাচের আগের দিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনের টিকিট সংগ্রহ করা যাবে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে ম্যাচ দেখা যাবে। ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। ক্লাব হাউজ থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় হাজার টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটির টিকিট। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা।

শুক্রবার প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৭ মে। সিরিজের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে। এই ম্যাচ দুটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম