সাকিবের সঙ্গে যে বিষয়ে একমত নন হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ১৭:০৩আপডেট : ১৫ মে ২০২৪, ১৭:২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ। তখন সিরিজ চলাকালে সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলাকে আদর্শ মনে করেন না তিনি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য তার সঙ্গে এক মত নন।

বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হন হাথুরুসিংহে। সেখানেই তিনি সাকিবের মতামত প্রসঙ্গে বলেছেন, ‘আমার সেটা মনে হয় না। ম্যাচ খেলা প্রস্তুতিরই অংশ। সেটা যে কোনও দলের বিপক্ষেই হোক না কেন। কারণ, এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে প্রতিটি ম্যাচ কঠিন হতে পারে। অনেক দল হয়তো বাকিদের চেয়ে শক্তিশালী। কিন্তু প্রস্তুতি অনুযায়ী আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিটা ভালো হয়েছে।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্যটি এসেছে। এর আগে সাত আসরে মূলপর্বে সর্বোচ্চ জয় ছিল একটি, গতবার সুপার টুয়েলভে চার ম্যাচের দুটিতেই জয় পেয়েছে লাল-সবুজ দল। এবারও প্রত্যাশাও কম নয়। হাথুরুসিংহে জানিয়েছেন, এবারও প্রত্যাশা কম নয়। তার আগে প্রথম পর্বের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ‘আমি এটা বুঝি দেশ হিসেবে আমাদের প্রত্যাশা সব সময় উঁচুতে থাকে। কারণ আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালো ক্রিকেট খেলে থাকি। নিজেদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। খেলোয়াড়, স্টাফ, ভক্ত এবং দেশের সবার মতো আমাদেরও প্রত্যাশা বেশি। তবে প্রথম বাধা হিসেবে গ্রুপ পর্বের কঠিন পথটা আগে অতিক্রম করতে হবে। আমরা অনেক শক্তিশালী গ্রুপে রয়েছি। এটা পার করতে পারলে বাকিটাও অতিক্রম করে যাওয়ার চেষ্টা করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী