আনক্যাপড স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৪, ২০:৩৪আপডেট : ০৯ মে ২০২৪, ২১:১৫

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তাতে রয়েছেন এখনও টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া বামহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ১৫ সদস্যের দলে রয়েছেন টপ অর্ডার ব্যাটার কামিন্দু মেন্ডিস ও রাউন্ড আর্ম সিমার নুয়ান থুশারাও। 

পুরোনো মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা ও দাসুন শানাকাও ডাক পেয়েছেন।  এই দলটির নেতৃত্বে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পায়ের ইনজুরিতে আইপিএল খেলেননি। যাতে বিশ্বকাপের মধ্যে ফিট হয়ে উঠতে পারেন। ইতোমধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে চলমান প্রস্তুতি ম্যাচেও খেলেছেন শ্রীলঙ্কায়। সেখানে প্রথম দুই ম্যাচে ব্যাট করলেও বোলিং করেননি। 

তাছাড়া বাদ পড়াদের মধ্যে রয়েছেন আভিষ্কা ফার্নান্ডো, বামহাতি সিমার বিনুরা ফার্নান্ডো ও ব্যাটার কুশল পেরেরা। মার্চে বাংলাদেশ সফরে আহামরি পারফরম্যান্স ছিল না আভিষ্কার। ইনজুরি থেকে ফেরা পেরেরাও নির্বাচদের নজর কাড়তে পারেননি। আর থুশারার পারফরম্যান্স বিনুরাকে ছিটকে দিয়েছে।

বিশ্বকাপে শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে। সেখানে আরও রয়েছে নেপাল, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। ৩ জুন নিউ ইয়র্কে তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার পর ৮ জুন তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ১২ ও ১৭ জুন শেষ দুই ম্যাচ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে।     

শ্রীলঙ্কার স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, দুশমান্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দিলশান মাদুশকা। 

ট্রাভেলিং রিজার্ভস: আসিথা ফার্নান্ডো, বিজয়কান্থ বিশ্বকান্থ, ভানুকা রাজাপাকশে ও জেনিথ লিয়ানাগে। 

  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম