পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, ০০:৪১আপডেট : ১০ মে ২০২৪, ০০:৪৬

মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নিয়েছে। এবার বিদায় নিয়েছে পাঞ্জাব কিংস। তাদের ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলে প্লে-অফের সম্ভাবনা টিকিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটি বিরাটদের টানা চতুর্থ জয়। 

ধর্মশালায় শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব। কিন্তু তাদের পরিকল্পনা মোটেই সফল হয়নি বিরাট কোহলির বিস্ফোরক ব্যাটিংয়ে। তাদের বেধড়ক পিটিয়ে রান উৎসব করেছেন তিনি। শুরু থেকে চড়াও হওয়া কোহলি ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯২ রানে আউট হয়েছেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। কোহলির আউটের আগে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে সাজঘরে ফেরেন রজত পতিদার। তার ২৩ বলের ইনিংসে ছিল ৩ চার ও ৬ ছক্কার মার। বিদায় নিয়েছেন ৫৫ রানে।

পতিদার, কোহলির পর রানটা আরও বাড়িয়ে নিতে অবদান রাখেন ক্যামেরন গ্রিন। ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন তিনি। তার আগে অবশ্য দিনেশ কার্তিক ৭ বলে ১ চার ও ২ ছক্কায় ক্যামিও ইনিংসে অবদান রেখেছেন। তাতেই ৭ উইকেটে ২৪১ রানের বড় স্কোর পায় বেঙ্গালুরু। 

পাঞ্জাবের হয়ে ৩৮ রানে ৩টি উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল। ৩৬ রানে দুটি নিয়েছেন কাভেরাপ্পা। 

জবাবে রান তাড়ায় যেমন ঝলকটা প্রয়োজন ছিল সেটা দেখাতে পারেনি পাঞ্জাব। দুই ওপেনার প্রভসিমরান সিং ৬ ও জনি বেয়ারস্টো আউট হয়েছেন ২৭ রানে। সর্বোচ্চ ইনিংস বলতে দুই নম্বরে খেলতে নামা রাইলি রুশোর। ২৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেছেন। তাছাড়া ১৯ বলে ৩৭ রান করেছেন শশাঙ্ক সিং। তিনি অবশ্য দুর্ভাগ্যজনক রানআউটে ফিরেছেন। অধিনায়ক স্যাম কারানও মাত্র ১৬ বলে করেছেন ২২ রান! সব মিলে ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ১৭ ওভারে ১৮১ রানেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস। 

৪৩ রানে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২৮ ও ২৯ রানে যথাক্রমে দুটি করে উইকেট নিয়েছেন স্বপ্নিল সিং ও লকি ফার্গুসন। ৩৬ রানে কর্ন শর্মাও সম সংখ্যক উইকেট নিয়েছেন।  

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম