বিশ্বকাপে সুযোগ না পেয়ে কলিন মুনরোর অবসর

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৪, ০৯:৪৯আপডেট : ১০ মে ২০২৪, ০৯:৫৭

নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় ছিলেন কলিন মুনরো। দল নির্বাচনের সময় তাকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ব্রাত্যই থাকলেন তিনি। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী ওপেনার। 

অথচ মুনরো সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচই খেলেছেন ২০২০ সালে! তার পরেও তার কথা দল বেছে নেয়ার সময় আলোচিত হয়েছিল। নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিডও সেটা নিশ্চিত করেছেন। কিন্তু অভিজ্ঞ বামহাতি ব্যাটারের জন্য কোনও জায়গাই হয়নি।

গত চার বছর পুরোটা সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী ছিলেন। তার পরেও আশায় ছিলেন, কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলার পরও ফিরতে পারবেন। এখন অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তিনি।

অবসর নিয়ে মুনরো বলেছেন, 'খেলোয়াড়ি জীবনে কিউইদের হয়ে খেলতে পারাটা আমার সবচেয়ে বড় অর্জন। এই জার্সি পরে খেলার মতো অন্য কিছুতে এত গর্ববোধ করিনি।  আর সব ফরম্যাট মিলে ১২৩ ম্যাচে সেটা করতে পারা আমার কাছে সব সময়ের জন্য গর্বের ব্যাপার হয়ে থাকবে।'

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফর্ম বিবেচনায় খেলার আশা করেছিলেন মুনরো। সেই কথা জানিয়ে তিনি আরও বলেছেন, 'অনেক দিন হয়েছে জাতীয় দলে খেলেছি। তার পরেও আমি ফেরার আশা ছাড়িনি। সেটা করেছি ফ্র্যাঞ্চাইজি ফর্ম বিবেচনা করে। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পর এখন সেই অধ্যায়ের পুরোপুরি ইতি টেনে দেয়ার এটাই সঠিক সময়।'

মুনরো একটি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৬৫ টি-টোয়েন্টি খেলেছেন। তবে নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরেছেন টি টোয়েন্টিতে। রয়েছে তিনটি সেঞ্চুরি। যার মধ্যে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে করা শতকটি অন্যতম। যা ওই সময় ছিল নিউজিল্যান্ডের রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে করেছেন হাফ সেঞ্চুরি। যা এখনও কিউইদের দ্রুততম ফিফটির নজির। সার্বিকভাবে টি-টোয়েন্টিতে চতুর্থ।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম