আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ০৮:৫০আপডেট : ১১ মে ২০২৪, ০৮:৫০

ইংল্যান্ডের প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। এই গ্রীষ্মের পর আর বল হাতে ২২ গজে ঝড় তুলতে দেখা যাবে না তাকে।

দ্য গার্ডিয়ান শুক্রবার এক রিপোর্টে জানিয়েছে, ইংল্যান্ডের টেস্ট কোচ এই সপ্তাহের  শুরুতে নিউজিল্যান্ড থেকে যুক্তরাজ্যে যান। সেখানে কয়েক রাউন্ড গলফ খেলে ব্যক্তিগতভাবে অ্যান্ডারসনকে জানান, এই মৌসুমে তারা ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। বিশেষ করে ২০২৫-২৬ অ্যাশেজের জন্য পেস বিভাগকে তৈরি করতে চান তিনি।

এই বছরের শুরুতে ইংল্যান্ডের ভারত সফরের শেষ ম্যাচে তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়েন অ্যান্ডারসন। ওয়ার্কলোডের কথা বিবেচনা করে তাকে সাত ইনিংসে ১১০ ওভার বোলিং করানো হয়। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তেমন একটা ছাপ রাখতে পারেননি তিনি, চার টেস্টে ৮৫.৪০ গড়ে পাঁচ উইকেট নেন।

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজজ শেষে ৪২ বছর পূর্ণ হবে অ্যান্ডারসনের। সম্ভবত আগস্টের শেষ দিকে তার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে বিদায় নেবেন তিনি।

ধারণা করা হচ্ছে, আজ শনিবার নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন অ্যান্ডারসন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম