তিন ফরম্যাটে খেলতে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ১৩:৪৫আপডেট : ১১ মে ২০২৪, ১৩:৫২

প্রায় দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন ফরম্যাটেই খেলেছিল বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হলেও সফর শেষ করেছিল তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো জিতে। ২০২২ সালের জুন-জুলাইয়ের সেই সুখস্মৃতি নিয়ে আড়াই বছর পর আবারও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ তাদের এই বছরের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে, যেখানে তিন ফরম্যাটেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ রেখেছে তারা।

চলতি মে মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গে খেলবে ওয়েষ্ট ইন্ডিজ। আগামী ২৩ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নিজ উঠোনের লড়াই। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই এই সিরিজ খেলবে যৌথ আয়োজকরা।

তিন টি-টোয়েন্টির সঙ্গে আইপিএল সাংঘর্ষিক হতে যাচ্ছে। তাতে করে আইপিএলে অংশ নেওয়া বিশ্বকাপে দলে ডাক পাওয়া ক্যারিবিয়ান ক্রিকেটাররা এই সিরিজে খেলবেন না।

তারপর জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ৭ আগস্ট দুটি টেস্ট খেলতে আবার ওয়েস্ট ইন্ডিজে ফিরবে দক্ষিণ আফ্রিকা। এরপর সিপিএলের আগে ২৩ আগস্ট থেকে দুই দল আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

অক্টোবরে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে ৩১ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

তারপর বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮টি ম্যাচ খেলবে দুই দল। অ্যান্টিগা ও জ্যামাইকাতে দুটি টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। তিনটি ওয়ানডে হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। সমান সংখ্যক টি-টোয়েন্টি হবে সেন্ট ভিনসেন্টে। ২০১৪ সালের পর প্রথমবার এই মাঠে খেলবে স্বাগতিকরা।

দুটি টেস্টের আগে এন্টিগায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম