বাংলাদেশকে হারিয়েই টি-টোয়েন্টি থেকে অবসরে জিম্বাবুয়ে অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৪, ১৮:৪৭আপডেট : ১২ মে ২০২৪, ১৮:৪৭

জিম্বাবুয়ে অলরাউন্ডার শন উইলিয়ামস আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই এই সিদ্ধান্ত নেন বাঁহাতি ব্যাটার।

বাংলাদেশ প্রথম তিনটি ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল। চতুর্থ ম্যাচ হেরে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় ছিল। তবে রবিবার শেষ ম্যাচে তারা সান্ত্বনার জয় পেয়েছে। এই সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেন উইলিয়ামস।

সিরিজের প্রথম ও শেষ ম্যাচে খেলেছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার। উইলিয়ামসের ঘনিষ্ঠ সূত্রে বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, ‘তিনি (উইলিয়ামস) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিনি তার সতীর্থদের এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।’

ওয়ানডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামস। জিম্বাবুয়ের হয়ে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান তার এবং বাঁহাতি স্পিনে ৪৮ উইকেটও নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম