অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১২:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১২:৪৭

মালিঙ্গা আগেই জানা গিয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত লাসিথ মালিঙ্গা। হাঁটুর চোটের কারণেই এমন অবস্থা। অবশেষে সেই চোটের কারণেই শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এই পেসার। তার জায়গায় দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন তিনি।
এছাড়া ভারতের উদ্দেশে যাত্রা করার আগ মুহূর্তে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে ও সুরঙ্গ লাকমলকে স্কোয়াডে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন জেফরি ভান্দারসে ও নিরোশান দিকওয়েলা।   
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা মিশন শুরু করবে ১৭ মার্চ। বাছাই পর্ব উতরে আসা একটি দলের সঙ্গে কলকাতায় ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ম্যাথুসের দল।

স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল (সহ অধিনায়ক), তিলকারত্নে দিলশান, শেহান জয়সুরিয়া, লাহিরু থিরিমান্নে, মিলিন্দ সিরিবর্ধনে, দাসুন শানুকা, চামারা কাপুগেদেরা, নুয়ান কুলাসেকারা, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গ লাকমল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম