বিকল্প কাউকে না পেয়েই বিশ্বকাপ স্কোয়াডে লিটন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৯:০৮আপডেট : ১৪ মে ২০২৪, ১৯:০৮

সম্প্রতি ২২ গজে নিজের ছায়া হয়ে আছেন লিটন দাস। সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েছিলেন তিনি। প্রিমিয়ার লিগ খেলে কিছু রান করে ফেরেন জিম্বাবুয়ে সিরিজে। কিন্তু সেখানেও ব্যর্থ উইকেটকিপার এই ব্যাটার। তারপরও বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে লিটনকে। কারণ উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটনের সম্ভাব্য বিকল্প হিসেবে কেউ ছিলেন না নির্বাচকদের রাডারে। এনামুল হক বিজয়কে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখলো টিম ম্যানেজমেন্ট। 

মঙ্গলবার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে অনুমিতভাবেই ছিলেন লিটন। তার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। চলতি বছর ৬ ম্যাচ খেলে লিটন করেছেন ৭৯ রান। টপ অর্ডারে খেলা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় আছেন তিনি। তারপরও তাকে বিশ্বকাপ স্কোয়াডে বিশেষ বিবেচনাতেই রাখা হয়েছে। লিটনকে বিশ্বকাপ দলে রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘লিটনকে যে ম্যাচে যুক্ত করতে পারিনি, সেটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল। সেখানে চিন্তা করতে হয়েছে, শুধু একজন ওপেনার না, উইকেটকিপিংয়ের ব্যাপারও আছে। সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনার হিসেবে আমরা এনামুল হক বিজয়কে চিন্তা করেছি। আর এই ফর্মের ঘাটতির পরও আমরা লিটনের ওপর আস্থা রেখেছি।’

এই মুহূর্তে লিটন নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন। দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও বাজে শট সিলেকশনে ব্যর্থ হচ্ছেন বারবার। লিপুর আশা লিটন দ্রুতই ফর্মে ফিরে আসবেন, ‘ওকে নিয়ে কাজ করা হচ্ছে, কীভাবে সে এগিয়ে আসতে পারে। বল ও শট সিলেকশনের ক্ষেত্রে লিটনকে নিয়ে কাজ করা হচ্ছে। বড় আসরে গেলেই বড় ক্রিকেটারের জন্য চাপ বাড়ে। আবার বড় মঞ্চে অনেকে নিজেকে মেলে ধরে। আশা করি  লিটন সেটাই করতে পারবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম