রাজস্থানের শীর্ষ দুইয়ে থাকা কঠিন করে দিলো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৪, ০০:০৮আপডেট : ১৬ মে ২০২৪, ০০:১১

আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে টিকে থাকার লড়াইয়ে আরেকটি ধাক্কা খেলো রাজস্থান রয়্যালস। তারা প্লে অফ নিশ্চিত করেছে ঠিকই, কিন্তু কয়েক সপ্তাহ ধরে তাদের ফর্ম পড়ে গেছে। বুধবার তারা হারলো টানা চতুর্থ ম্যাচ। পাঞ্জাব কিংস তাদের ৫ উইকেটে হারিয়ে টানা চতুর্থ অ্যাওয়ে ম্যাচ জিতলো।

স্যাম কারান তার আইপিএল ক্যারিয়ারের যৌথ সর্বোচ্চ রান করে পাঞ্জাবকে দারুণ জয় এনে দেন। লক্ষ্য বড় ছিল না তাদের সামনে। লাগতো ১৪৫ রান। কিন্তু ৪৮ রানে চার উইকেট হারায় তারা। 

ছোট লক্ষ্য হওয়ায় এরপর জিতেশ শর্মাকে নিয়ে সাবধানী ব্যাটিং করেন কারান। ৪৬ বলে ৬৩ রানের জুটি গড়েন দুজনে। জিতেশ (২২) মাঠ ছাড়লেও আশুতোষ শর্মাকে নিয়ে বাকি পথ পাড়ি দেন ইংলিশ অলরাউন্ডার। ৪১ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৩ রানে অপরাজিত ছিলেন কারান। আশুতোষ ১১ বলে খেলেন ১৭ রানের হার না মানা ইনিংস। তাদের অবিচ্ছিন্ন জুটি ১৯ বল খেলে ৩৪ রান যোগ করে। ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে পাঞ্জাব।

আবেশ খান ও যুজবেন্দ্র চাহাল রাজস্থানের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

এর আগে রাজস্থানকে ৯ উইকেটে ১৪৪ রানে আটকে দিতে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কারান। ওপেনার যশস্বী জয়সওয়াল (৪) ও ধ্রুব জুরেলকে খালি হাতে ফেরান তিনি।

রাজস্থানের দলীয় সংগ্রহে সবচেয়ে বড় অবদান রিয়ান পরাগের। ৪৮ রান করেন তিনি ৩৪ বল খেলে। এছাড়া ২৮ রান আসে তার সঙ্গে সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়া রবীচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে।

কারানের সঙ্গে সমান সংখ্যক উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল ও রাহুল চাহার। হার্শাল ২২ উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরাকে টপকে পার্পল ক্যাপ জয়ের দৌড়ে সবার আগে।

১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কলকাতার সঙ্গে শেষ ম্যাচ খেলবে রাজস্থান। নামের পাশে ১৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানেই আছে। তবে দুই ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ তাদের চোখ রাঙাচ্ছে। চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম