নারী প্রিমিয়ার লিগ

ভারতের জাসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৪, ২০:২২আপডেট : ১৭ মে ২০২৪, ২০:২২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারীদের ক্রিকেট লিগের প্রতিযোগিতা শুরু হয়েছে শুক্রবার। এদিন শক্তিশালী মোহামেডান উড়িয়ে দিয়েছে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে। বিকেএসপিতে অনুষ্ঠিত অন্য দুই ম্যাচে সিটি ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের শুভ সূচনা হয়েছে।

এক নম্বর মাঠে মোহামেডান জিতেছে ২৫৪ রানে। দলটির  পক্ষে সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার জাসিয়া আখতার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে মোহামেডান ৮ উইকেটে করে ৩০৫ রান। জাসিয়া ৬৯ বলে ১৬ চার ও ৩ ছয়ে ১০২ রান করেন। 

বিশাল লক্ষ্যে নেমে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব ৫১ রানে অলআউট হয়। তাদের ধসিয়ে দিতে দুর্দান্ত বোলিং করেন সাবেকুন নাহার। মাত্র ৩ ওভারে ৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। অবশ্য রানপাহাড় গড়ে দিয়ে ম্যাচসেরা হয়েছেন জাসিয়া।

এদিকে চার নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্র ৪৮.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ফাতেমা তুজ জোহরা, ৭০ বলের ইনিংস ছিল তার। তারপর সিটি ক্লাবকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে ৬৫ রানে জেতে কলবাগান।

জমজমাট লড়াই হয়েছে আনসার ও ভিডিপির সঙ্গে রূপালী ব্যাংকের। সুলতানার ৭৬ রানের সুবাদে আনসার ৯ উইকেটে করে ২১১ রান। লক্ষ্যে নেমে ২ উইকেট হারিয়ে সহজে জিতে যায় রূপালী ব্যাংক। ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জেতান ফারজানা হক। জাতীয় দলের এই ওপেনার ১২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংস। ৮ উইকেটে জিতে শুভ সূচনা হলো রূপালী ব্যাংকের।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের