যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের কারণ জানালেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ১০:২৬আপডেট : ২২ মে ২০২৪, ১১:০৮

শেষ ৩০ বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ৬০ রান। তখনও শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের তিন ওভার বাকি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্বে শরিফুল ও মোম্তাফিজরা আছেন। ডেথ ওভারে বাংলাদেশের সেরা অস্ত্র তারা। তারপরও যুক্তরাষ্ট্রের কোরে অ্যান্ডারসন ও হারমিত সিংকে তারা রুখতে পারেননি। দলের সেরা দুই বোলার নিজেদের শেষ তিন ওভারে খরচ করেছেন ৪৬ রান। ফলে শেষ ওভাবে প্রয়োজন পড়ে ৯ রানের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তখন বল তুলে দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। প্রথম বলে ছক্কা মারার পর বাকি ৩ রান করতে যুক্তরাষ্ট্রের লেগেছে দুই বল।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটের হারের পর ডেথ ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপ ঝরেছে অধিনায়ক শান্তর কণ্ঠে, ‘আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে। শেষ ২-৩ ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আশা করছি, পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে।’

বোলিংয়ের আগে ব্যাটিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর খুব বেশি রান পায়নি বাংলাদেশ দল। তাতে ২০ রানের আক্ষেপ করলেন শান্ত, ‘আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝের দিকে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। আমার মনে হয় আমরা আরও ২০ রান করতে পারতাম। তখন এটা বলার মতো একটা স্কোর হতো।’

হৃদয় ও মাহমুদউল্লাহ ছাড়া কয়েকমাস ধরেই বাংলাদেশের ব্যাটাররা ধুঁকছেন। ভালো উইকেটে না খেলার জন্য এমনটা হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। তাই ব্যাটাররা ধুঁকছে। কিন্তু সবকিছুই আসলে মানসিকতার ব্যাপার। আমি আশা করছি ব্যাটাররা ছন্দে ফিরবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম