ভিসা না পেলেও লামিচানেকে দলে ভেড়াতে চেষ্টা চালাচ্ছে নেপাল

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, ১৪:২৭আপডেট : ২৩ মে ২০২৪, ১৪:২৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেপালের সফলতম বোলার ছিলেন তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই ধাক্কা খেয়েছে তারা। টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র বিতর্কিত এই ক্রিকেটারকে ভিসা দেয়নি। দলের মূল অস্ত্র হওয়ায় তাকে দলে ভেড়াতে নেপাল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এমন কথা জানিয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। 

নেপাল আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে। ধর্ষণ মামলা থেকে মুক্তি পাওয়ায় লামিচানের সেই দলে অন্তর্ভুক্তিতে আর কোনও বাধা নেই। কিন্তু ভিসা জটিলতায় তাকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাদের বোর্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ এএফপিকে বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা চেষ্টা করছি এখনও তাকে দলভুক্ত করা যায় কিনা।’

সাবেক অধিনায়ক লামিচানে বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানান, নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে ভিসা দেয়নি। বিষয়টাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। মূল পর্বে সন্দীপ লামিচান তাদের অন্যতম অস্ত্র হতে পারেন। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেপালের হয়ে ৯ উইকেট নিয়েছেন তিনি। যা ছিল দলটির সর্বোচ্চও! ৪ জুন ডালাসে তাদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।   

নেপালের প্রাথমিক দলটি এখন ক্যারিবিয়ানে অবস্থান করছে। অনুশীলন করছে সেন্ট ভিনসেন্টে। দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শিগগিরই যাবে যুক্তরাষ্ট্রে। ২৭ মে কানাডা ও ৩০ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম